Showkot Hossain Sarker Media Cell

শওকত হোসেন সরকার মিডিয়া সেল

প্রশাসক শওকত হোসেন সরকার

মোঃ শওকত হোসেন সরকার একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতিতে আসার আগে তিনি কাশিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে প্রায় ১০ বছর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর মহানগর এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাননীয় প্রশাসক

মোঃ শওকত হোসেন সরকার

গাজীপুর সিটি কর্পোরেশন

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার

তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং দীর্ঘকাল ধরে ব্যবসার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর মহানগরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি গাজীপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সামাজিক কার্যক্রমে শওকত হোসেন সরকার

তিনি এলাকায় একজন দানশীল ও পরিবেশবাদী নেতা হিসেবে পরিচিত। তিনি নির্বাচনী এলাকায় পরিবেশবান্ধব শিল্পায়ন গড়ার কথা ব্যক্ত করেছেন এবং নিয়মিত গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকেন।